ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের (দ্য প্রেসিডেন্ট অফিস) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এদিকে, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, এ সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।





কমেন্ট বক্স