ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গণহত্যা তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাত

নিউজ ডেস্ক
২ বছর আগে
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গণহত্যা তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাত
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাত করেছে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে এই সাক্ষাত করেন তারা।

সাক্ষাত শেষে রোরি মুঙ্গোভেন সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগের সত্যানুসন্ধান/ফ্যাক্টফাইন্ডিং ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সরকার, শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।





কমেন্ট বক্স