ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রসগোল্লা বলে বোমা দিলেন, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মিনিট আগে
রসগোল্লা বলে বোমা দিলেন, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় রসগোল্লা বলে ছোট বোমা দেওয়ায় বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বোমাটিকে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেন্দ্র বারোতিয়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার জেলার পাদ্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় নিজ বাড়িতে বসে ছিলেন রাজেন্দ্র। এ সময় রাম বাঘত নামে এক ব্যক্তি তার বাড়িতে আসেন। দুজনের কথাবার্তার একপর্যায়ে রাম বাঘত রাজেন্দ্রকে রসগোল্লার কথা বলে একটি ছোট বোমা দেন। রাজেন্দ্র সেটি হাতে নিয়ে কামড় দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।

রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, এসব বোমা দিয়ে প্রাণী হত্যা করা হয়। তার স্বামীকে বোমাটি দেওয়া হয়েছিল। বিস্ফোরণের পর তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। পরে অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাম বাঘতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বোমাটি দেওয়ার সময় সেখানে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্র বুঝতে পারেননি, তাকে দেওয়া বস্তুটি আসলে রসগোল্লা কি না।

জিজ্ঞাসাবাদে রাম বাঘত দাবি করেছেন, অন্য একজন তাকে বোমাটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।

পূর্বশত্রুতার জেরে রাজেন্দ্রকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি





কমেন্ট বক্স