ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সরকারি পিসি কলেজ পাঁচ রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিচিতি সভা শেষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি খাইরুল বাশার, সাধারণ সম্পাদক লোকমান হোসেন দুলাল, নারী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব জিনিয়া আক্তার চায়না, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য শেখ হৃদয় আহমেদ জয়, ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি এম এম ইমরান মুন্না, সাধারণ সম্পাদক তাজ ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মুক্তাদির রহমান, সহসভাপতি ইব্রাহিম শেখ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিচিতি সভার শেষ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি এম এম ইমরান মুন্না বলেন, ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এ সংগঠনের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, রাজনীতি হতে হবে জনগণের জন্য, জনগণের কল্যাণে। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র অধিকার পরিষদ সব সময় সোচ্চার থাকবে। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় ও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেন আর কখনো এ দেশের রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





কমেন্ট বক্স