ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রেজোয়ান আহমাদ চৌধুরী
২ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির আলী ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওইদিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।

সহিংসতার একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার এই মামলা দায়ের করা হয়।





কমেন্ট বক্স