ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক
৩৬ মিনিট আগে
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক
প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

সাংবাদিকদের শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের (হার্ডওয়্যার) কারণে এ বিপর্যয় ঘটেছে বলে জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।

এদিকে এ ঘটনার পেছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটি থাকার সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি জানান, এ ঘটনায় কোনো সাইবার হামলার প্রমাণ নেই। মাইক্রোসফটের কোনো প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গেও এর সম্পর্ক নেই।

প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে এমন বড় ধরনের বিঘ্নের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।





কমেন্ট বক্স