ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
৭ মিনিট আগে
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
পলাতক শেখ হাসিনাকে ফেরাতে সরকার সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের বলে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না।”

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশিনের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্স।”





কমেন্ট বক্স