ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি ভারত

স্পোর্টস ডেস্ক
৫১ মিনিট আগে
সাফের প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি ভারত
ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ সাফের প্রথম সেমিফাইনালে ভারত ভুটানের বিপক্ষে খেলবে। দুই দেশের নাম শুনলে যে কেউ বলে দিচ্ছেন ভারত জিতবে। সাদা চোখে সেটাই মনে হয়। বাস্তবতা বলছে ভিন্ন কথা। 

২০০৮ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাফের সেমিফাইনালে ভারত-ভুটান মুখোমুখি হয়েছিল। রাজধানী মালেতে অনুষ্ঠিত সেমিফাইনালে ৯০ মিনিট ১-১ গোলে শেষ হয়। ১২০ মিনিটের লড়াইয়ে ভারত জিতেছিল, ২-১ গোলে। সেই ভারত ছিল আরও বেশি শক্তিশালী। সুনীল ছেত্রী খেলেও সহজে জিততে পারেনি। অতিরিক্ত সময় গড়িয়ে ছিল সেমিফাইনাল।

ভারত এখন সেই ভারত নেই, মূল জাতীয় দল থেকে বাদ পড়া এবং অন্য খেলোয়াড় এনে জোড়াতালির দলের নাম ভারত। তাদের সামনে ভুটান একেবারেই কম শক্তির দল। ভুটান সেমিফাইনালেই ওঠার কথা না। 

বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারের কারণে গোল গড়ের হিসেবে ভুটানের সামনে সেমিফাইনালের দরজা খুলে যায়। ভাগ্যক্রমে সেমিফাইনালের টিকিট পাওয়া ভুটান আজ মাঠের লড়াইয়ে ভাগ্য পরিবর্তন করে প্রথম বার ফাইনালে ওঠার ইতিহাস লিখতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা আজ।





কমেন্ট বক্স