ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত

অনলাইন ডেস্ক
৪১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত
ঐতিহাসিক ১৪ নভেম্বর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম হানাদারমুক্ত হয় এই ভূরুঙ্গামারী উপজেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালের ১৪ নভেম্বরের বীরত্বপূর্ণ স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে দেশের প্রথম উপজেলা হিসেবে ভূরুঙ্গামারী শত্রুমুক্ত হয়েছিল। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ করার ওপর জোর দেন বক্তারা।





কমেন্ট বক্স