বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াকে আহবায়ক করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিষয়টি সময়ের আলোকে মনির হোসেন মিয়া নিজেই নিশ্চিত করেছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ১৪ নভেম্বর কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে ছয়জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন-কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু ও ফরহাদ হোসেন মুন্সী।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনকে ১নং সদস্য এবং সাবেক পৌর মেয়র ও সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এইচ.এম হারুন, সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রব হাওলাদার, শাজাহান প্যাদা, নুর আলম সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, মোঃ জাহাঙ্গীর মোল্লা, সুশীল করাতি, কবির হোসেন খান, কৃষ্ণ কান্ত দে, মো. আলমগীর হোসেন কবিরাজ, মতলেব মাতুব্বর, মেজবা উদ্দিন শরীফ ফিরোজ, মো. মিজানুর রহমান, ফারুক হোসেন বেপারী, অ্যাডভোকেট শাহিদা আক্তার, সৈয়দ মাহাবুব আলম ও রেজাউল করিম টিটু।