ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

সোহাগ হাওলাদার
২৮ মিনিট আগে
​বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর মধ্যে সহসভাপতি পদে এম এ সালাম, মশিউর রহমান সেন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অধ্যাপক হাসিবুর রহমান এবং উপজেলা পর্যায়ে সংরক্ষিত দুটি সদস্য পদে আবুল কালাম আজাদ বুলু ও শেখ জিয়াউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আনোয়ার মোর্শেদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান ৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে শেখ শাকির হোসেন (৬৮ ভোট) ও শেখ ওমর আলী মুন্না (৬৬ ভোট) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম।

সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদে ৬৪ ভোট পেয়ে শাহিদা আক্তার এবং ৬২ ভোট পেয়ে নার্গিস আরা অ্যানি নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ১৪টি পদে নির্বাচিতরা হলেন—শেখ শাহেদ আলী রবি (৭৮ ভোট), মো. সুমন পাইক (৭৬ ভোট), মো. ইয়ামিন আলী (৭০ ভোট), এফ এম মাহিন খান (৭০ ভোট), মো. মামুন খান (৭০ ভোট), খান হাবিবুর রহমান (৬৯ ভোট), গোলাম রাহান (৬৯ ভোট), সৈয়দ মোস্তফা আল মামুন (৬৮ ভোট), আল আমিন খান (৬৭ ভোট), মোল্লা মাসুদুল হক (৬৬ ভোট), মো. ফরিদুজ্জামান (৬৫ ভোট), আহমেদ হামিম রাহাত (৬৩ ভোট), মো. শেখ তানবির আবিদ (৫৯ ভোট) এবং বিশ্বনাথ গৌতম (৪৯ ভোট)।





কমেন্ট বক্স