ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পুরনো ঘটনায় আ.লীগের ১০২ নেতাকর্মীর নামে মামলা

কামরুজ্জামান বাঁধন
২ বছর আগে
মির্জাগঞ্জে পুরনো ঘটনায় আ.লীগের ১০২ নেতাকর্মীর নামে মামলা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১০২জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭আগস্ট) পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পদক মো. আলমগীর হোসেন বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-৮। এজাহারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

মামলার আসামী হচ্ছেন- ছাত্রলীগ নেতা রিফাত হাওলাদার এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মো. জুয়েল ব্যাপারী, যুগ্ন-সম্পাদক সুবল দেবনাথ, মো. ইউনুচ আলী সরদার, মো. নাসির ফকির, মো. আবু ব্যাপারী, রাকিব মৃধা, রাজিব মৃধাসহ ১০২জন এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০২৩সালে ৮ এপ্রিল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী গাড়ি বহর নিয়ে মির্জাগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকার তিন রাস্তা মোড়ে পৌঁছলে আওয়ামীলীগ ও তাঁর অংগ-সংগঠনের নেতাকর্মীরা গাড়ির বহরের অর্তকিত হামলা চালায়। এ সময় তারা আলতাফ হোসেন চৌধুরীকে বহনকারী গাড়ীসহ মাইক্রোবাস ও বহরে থাকা মোটরসাইকেল ভাংচুর করে।

এব্যাপারে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতার গাড়ী বহরে হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের ১০২জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 


কমেন্ট বক্স