রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রেপলিটন আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।