ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসপির পর এবার গোপালগঞ্জের ডিসিকেও বদলি, নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
এসপির পর এবার গোপালগঞ্জের ডিসিকেও বদলি, নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করেছে সরকার। তাঁর স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি. এম. সরফরাজকে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে বদলি করে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





কমেন্ট বক্স