ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণিকে লেভেলে এসে পোস্ট দেয়ার পরামর্শ দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
৪৫ মিনিট আগে
পরীমণিকে লেভেলে এসে পোস্ট দেয়ার পরামর্শ দিলেন অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। গত কয়েক দিন ধরে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। মূলত, পরীমণি কারো নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে খোঁচা দেন। এরপর বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি অপু বিশ্বাস। 

রবিবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। এসময় তাকে বলা হয়—পরীমণি আপনাকে নিয়ে স্ট্যাটাসা দিয়েছেন, এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই।  অপু বিশ্বাস বলেন, “যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।” 

পাশাপাশি এটাও জানান, কে স্ট্যাটাস দিয়েছেন তা সঠিকভাবে জানেন না অপু। তার ভাষায়, “যে মানুষটি আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, আই ডোন্ট নো, ওরা আমাকে বলেছে। আমি এখনো বলছি, বারবার বলব। আমি ওইভাবে ফেসবুক ব্যবহার করি না। আমার কিছু পারিবারিক বন্ধু আছে, তাদের কিছু পোস্ট আমার সামনে আসে, সেসবে মন্তব্য করে থাকি!” 

এরপর সাংবাদিকের করা প্রশ্নে ফিরে অপু বিশ্বাস বলেন, “যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, ৫টি আন্ডার প্রোডাকশন। সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে, দ্যাটস ইট। আর কোনো কথা বলতে চাই না।”  

নায়িকাদের কাজ নেই—এ প্রসঙ্গও তোলা হয় অপু বিশ্বাসের সামনে। ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই নায়িকা বলেন, “অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ আপনারা। আশা করব, আপনারা আমার হয়ে দুই-একটা ভিডিও দেবেন।” 

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের মাঝে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু–শাকিব জুটি একাধারে ৭০ টির মতো সিনেমায় অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবজীবনে প্রেমের সম্পর্কে জড়ান তারা 

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের মাঝে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু–শাকিব জুটি একাধারে ৭০ টির মতো সিনেমায় অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবজীবনে প্রেমের সম্পর্কে জড়ান তারা

জীবনের বিবর্তন ও বর্তমান ব্যস্ততার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “আমি এখন সন্তানের মা। পাশাপাশি ব্যবসা করছি। অবশ্যই, আরো ভালো ব্যবসা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ করব। একটা মানুষ একটা সেক্টরে সারা জীবন থাকে না। যেমন: শাহরুখ খান, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা চোপড়া নেই। এ ক্ষেত্রে বড় বড় দেশকে অনুসরণ করতে হবে। একটা জায়গায় বসে থাকলে হবে না। যারা এমন বড় বড় কথা বলেন, তাদেরকে এটা অনুসরণ করতে হবে।”  

কয়েক দিন আগে ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, “লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।” তার এই মন্তব্য ঘিরে চর্চায় মাতেন নেটিজেনরা। এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমণি। এ অভিনেত্রী বলেন, “ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে—একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।” 

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগেই অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগেই অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি

‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন পরীমণি। এই অভিনেত্রী বলেন, “সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।”





কমেন্ট বক্স