ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রেজোয়ান আহমাদ চৌধুরী
১২ মিনিট আগে
গোপালগঞ্জে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন।






কমেন্ট বক্স