ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

শেখ নয়ন
২ বছর আগে
বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড
বগুড়া সদরের জামাল উদ্দিন নামে এক সিএনজিচালককে হত্যার ঘটনায় স্ত্রী জেসমিন আক্তারকে যাবজ্জীবন এবং পরকীয়া প্রেমিক মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এর আগে আসামি জেসমিন এবং মোজাফফরকে আদালতের এজলাসে তোলা হয়।

আইনজীবী জানান, ২০২২ সালের ২৪ নভেম্বর নিহত জামালের বড় বোন মারা যায়। পরের দিন ২৫ তারিখ জামাল বাড়িতে চলে আসলে স্ত্রী জেসমিন এবং তার ছোট বোন জামাই পরকীয়া প্রেমিক মোজাফফর বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। পরে জামাল উদ্দিনের ছেলে জেমস রিমন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 


কমেন্ট বক্স