ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ন্যান্সি: ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

বিনোদন ডেস্ক
৩১ মিনিট আগে
শেখ হাসিনাকে ন্যান্সি: ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। এবার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে পোস্টটি করেন ন্যান্সি।

পোস্টে তিনি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’

ন্যান্সির এই মন্তব্যে রাজনৈতিক বিষয়ে তার অবস্থান আবারও সামনে এসেছে। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক ঘটনা ও রাজনৈতিক ইস্যু নিয়ে নিজের মতামত জানিয়ে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী।





কমেন্ট বক্স