ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
১৪ ঘন্টা আগে
রাতে কমতে পারে তাপমাত্রা
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে  এ তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে ‘আকভান’- এ পরিনত হয়েছে এবং আজ সকাল ০৬ টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।  এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূির্ণঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
 
ঢাকায় আজ বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল  ৯১ শতাংশ।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ৬ টা ১৫ মিনিট। 
 
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়াতে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 





কমেন্ট বক্স