ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে টানা চারদিন ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
ডিসেম্বরে টানা চারদিন ছুটির সুযোগ
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস।

তবে এই দিন এক দিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব। কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ছুটির হিসাব অনুযায়ী—

১৬ ডিসেম্বর, বুধবার: মহান বিজয় দিবসের সরকারি ছুটি


১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার: এক দিনের অতিরিক্ত ছুটি নিতে হবে

১৮ ডিসেম্বর, শুক্রবার: সাপ্তাহিক ছুটি

১৯ ডিসেম্বর, শনিবার: সাপ্তাহিক ছুটি

অর্থাৎ, ১৭ ডিসেম্বর এক দিনের ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন অনেকে। বিশেষ করে যারা কর্মস্থল থেকে দূরে কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য এই ছুটির সমন্বয় হতে পারে বাড়তি সুযোগ।

তবে এ সুবিধা মূলত যেসব প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তাদের জন্য প্রযোজ্য। ১৭ ডিসেম্বরের ছুটি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।





কমেন্ট বক্স