ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানির বাড়িতে নিষিদ্ধ আ.লীগের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
১ দিন আগে
গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানির বাড়িতে নিষিদ্ধ আ.লীগের অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিকেলে থেকেই ওই এমপির বাড়ি সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দিয়েছেন।

এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।





কমেন্ট বক্স