ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ ‘ভিত্তিহীন’, ইরানের কড়া জবাব

অনলাইন ডেস্ক
২ দিন আগে
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ ‘ভিত্তিহীন’, ইরানের কড়া জবাব
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।

ইরানের সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, গত ৭২ ঘণ্টা ধরে ইসরায়েলপন্থী গণমাধ্যমগুলো প্রচার করছে, ইরান নাকি ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করছে। পাশাপাশি বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের অভিযোগও তোলা হচ্ছে। তবে এসব দাবির কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

আরাঘচি আরও বলেন, ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় যেভাবে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল, সেই একই ধরনের অপপ্রচার বন্ধ করা উচিত। বিশেষ করে বর্তমান অভিযোগগুলোর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার ইঙ্গিত স্পষ্ট।

তিনি দাবি করেন, এসব ভিত্তিহীন অভিযোগ কেউ বিশ্বাস করে না।





কমেন্ট বক্স