গোপালগঞ্জের কাশিয়ানিতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীবাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া ও কাশিয়ানিতে সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক, বিএনপির কার্যালয়, দলটির একাধিক নেতার বাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত এবং আজ বুধবার পর্যন্ত দফায় দফায় এসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এতে পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।