ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল ছাড়া ভর্তি পরীক্ষা নয়

অনলাইন ডেস্ক
১১ ঘন্টা আগে
এইচএসসি পুনর্মূল্যায়নের ফল ছাড়া ভর্তি পরীক্ষা নয়
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এ নির্দেশনার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত অথবা পিছিয়ে যাওয়ার মুখে পড়েছে।





কমেন্ট বক্স