ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রসঙ্গ এবং শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে চলমান বিক্ষোভ পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

চলতি সংসদ অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সংসদ সদস্যদের মতামত ও করণীয় বিষয়ে আলোচনা হতে পারে।





কমেন্ট বক্স