ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২-এর বিধান অনুযায়ী শফিকুল ইসলামের এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।

পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।





কমেন্ট বক্স