ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
১ দিন আগে
বান্দরবানে ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল সেনাবাহিনী
বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ রোয়াংছড়ি উপজেলাধীন লুংলেই পাড়া ও চুয়ান বিল পাড়ায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসির নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত বিশেষ চিকিৎসা কর্মসূচিতে ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের আরএমও ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম। তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।





কমেন্ট বক্স