ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলে সম্মত স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
২ বছর আগে
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলে সম্মত স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিলে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র জানিয়েছে, আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ সরকারের সময় জারি করা জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলে অনুমোদন দেওয়া হয়। এই সংক্রান্ত গেজেট আজ বুধবারই প্রকশিত হবে।


এরআগে, গত সোমবার এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর সেনা দপ্তরে এবং রাষ্ট্রপতির ভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় জামায়াতে ইসলামি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

গত ১ আগস্ট একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াতে ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের এক রায়ে জামায়াতে ইসলামির নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরে ২০১৮ সালের ৮ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

 


কমেন্ট বক্স