ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জেলা প্রতিনিধি
২ ঘন্টা আগে
পঞ্চগড় ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় হেল্প ডেস্কের সামনে রাখা একটি চেয়ারের ওপর লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের কর্মচারী মো. শফিউল আলম চেয়ারের ওপর রাখা বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি ঘিরে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কে বা কারা প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে ওই বস্তুটি সেখানে রেখে যায়। পরে সেটি চেয়ারের ওপর পড়ে থাকতে দেখা যায়।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন সাংবাদিকদের জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে অবহিত করা হয়েছে। বস্তুটি উদ্ধারের জন্য বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানাবেন। আপাতত বস্তুটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।





কমেন্ট বক্স