ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শীতার্তদের জন্য ২০০ কম্বল দিল আশা

জেলা প্রতিনিধি
১ ঘন্টা আগে
বান্দরবানে শীতার্তদের জন্য ২০০ কম্বল দিল আশা
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানে জেলা প্রশাসনের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। তিনি আশা এনজিওর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শীতার্ত মানুষের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা চট্টগ্রাম (পটিয়া) প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যানেজার ডি.এম. মো. ওলিয়ার রহমান, মো. মোরশেদুল আলম, এস.আর.এম. মো. শামশুল হক ভূঁইয়া, আর.এম. মো. নুরুল আবছার, এস.বি.এম. মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে আশা চট্টগ্রাম (পটিয়া) কর্তৃপক্ষের পক্ষ থেকে বান্দরবান জেলা প্রশাসকের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





কমেন্ট বক্স