ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমৃদ্ধ চর লরেঞ্চ গড়ার প্রত্যয় সাংবাদিক জায়েদ হোসেনের

উপজেলা প্রতিনিধি
৫০ মিনিট আগে
সমৃদ্ধ চর লরেঞ্চ গড়ার প্রত্যয় সাংবাদিক জায়েদ হোসেনের
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নকে মামলা-হামলামুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জায়েদ হোসেন। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ, কালভার্ট স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান তিনি।

সাংবাদিক জায়েদ হোসেন জানান, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান তিনি।

তিনি আরও জানান, মেঘনার ভাঙনকবলিত এলাকা হওয়ায় তিনি মেঘনা ভাঙন রোধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তার বর্তমান বাড়ি কমলনগর উপজেলার ৩ নম্বর চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এবং পূর্বের বাড়ি কাদিরপন্ডিতের হাট বাজারের হাবিব উল্যা মুন্সি বাড়ি। একটি শিক্ষিত, উন্নত ও মানবিক ৩ নম্বর চর লরেঞ্চ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক জায়েদ হোসেন।





কমেন্ট বক্স