ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁর গ্রেপ্তার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। সমাবেশের আয়োজন করে আমজনতার দল।

রাশেদ খাঁন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। দলটি দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। দলটিকে প্রতিহত করতে জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যদ্বাণী সত্য বলে মনে হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব সন্ত্রাসীদের প্রতিহত করার ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

সমাবেশে সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।





কমেন্ট বক্স