ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
১২ ঘন্টা আগে
আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার কাজ করে যাবে।





কমেন্ট বক্স