শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে। রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।
মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক গণমাধ্যমে জানান, শনিবার সকাল ৭টার দিকেও হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। পরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
নুরুল আলম আতিক আরও বলেন, ‘অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে।’
তবে মাতিয়া বানু শুকুকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।