ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় এ হামলা চালানো হয়। আল-শিফা হাসপাতালের এক মুখপাত্র ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয়।
এ ঘটনায় হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।