ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিজিবি ও এসআরবির অভিযানে মাদকসহ আটক ১

জেলা প্রতিনিধি
৫ ঘন্টা আগে
শিবগঞ্জে বিজিবি ও এসআরবির অভিযানে মাদকসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাব (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার রাতে র‍্যাব-৫ (এসআরবি-৫)-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজার এলাকার যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় ৩৪৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৫৩ বিজিবির অধীন শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) র‍্যাব ও ৫৩ বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।





কমেন্ট বক্স