ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া বিবেচনাধীন: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
১১ মিনিট আগে
আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া বিবেচনাধীন: আইনমন্ত্রী
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া বিবেচনাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গোপালগঞ্জে তাণ্ডবের ঘটনার বিচার ট্রাইব্যুনালে হবে কিনা সরকার সেটা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হয়েছিল বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, “আমরা মিছিলে গুলি চালাব না, আইনের শাসনের পথ ধরে তাদের মোকাবিলা করব।

২০২৪ সালে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট রাজপথ দখলে ছিল এই প্রজন্মের; অথচ কী নির্মমভাবে তাদের হত্যা করা হয়, আহত করা হয়। ”

গণতন্ত্রের কথা বলতে গিয়ে, মামলার কথা বলতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, “ফ্যাসিস্টের শাসনামলের ১৬ বছরে আমাদের ৭০০-এর বেশি মানুষ গুম হয় হয়েছিল। অথচ যাদের আগের কৃতকর্মের কোনো অনুশোচনা নাই, তারাই আবার বর্তমানে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে।





কমেন্ট বক্স