হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
উদ্ধার করা স্বর্ণের পেস্টের ওজন প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম, যা ৬৪৩ ভরির সমান।
শনিবার (২১ নভেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় এবং স্বর্ণের পেস্টের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।