ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ড্রামে গাঁজা রেখে বিক্রি, ডিএনসির হাতে আটক

জেলা প্রতিনিধি
১ ঘন্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে ড্রামে গাঁজা রেখে বিক্রি, ডিএনসির হাতে আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলী শাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল সহযোগিতা করে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার আলী শাহ আলম ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। অভিযান চলাকালে তাঁর বাড়িতে একটি বড় প্লাস্টিকের ড্রামের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের বড় ড্রামের ভেতর লুকিয়ে রাখা সাড়ে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।





কমেন্ট বক্স