সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
রবিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট সীমান্তের চামুচা বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান পরিচালনা করে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযানে টহল দল মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের মোট মূল্য (একানব্বই হাজার চারশত টাকা। বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।