ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
১১ ঘন্টা আগে
সোমবার থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নমূলক কাজের জন্য মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায় সোমবার (২৩ নভেম্বর) থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:

মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, শিবালয়, ইসলামপুর, বারবাড়িয়া, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর এবং শ্রীরামপুর।

তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।





কমেন্ট বক্স