ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ: গোলাম পরওয়ার
গোপালগঞ্জ যে বাংলাদেশের অংশ না জনগণ বিশ্বাস করতে পারছে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ।

রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে, রাম দা হাতে শো ডাউন দেয়। অথচ পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে।

থানাশূন্য হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি এর আগে বাংলাদেশে দেখা যায়নি। গোপালগঞ্জের এমন পরিস্থিতির তীব্র নিন্দা জানাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

শ্রমিকদের মজুরি নিয়ে তিনি বলেন, এই উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

তাই তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার দিতেই হবে। এছাড়া চাদাবাজির কারণে শ্রমিক ও মালিকদের মধ্যে আলাদা চাপ তৈরি হচ্ছে। আমরা সামনে মজুরি বোর্ডের মিটিংয়ে এমন দাবি জানাব যাতে শ্রমিক ও শিল্প বাঁচে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্যে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংলাপ তৈরি হবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়েতের লং মার্চে জনগণের পূর্ণ সমর্থন আদায় হয়েছে। নতুন করে যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তা মোকাবিলা করতে গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।





কমেন্ট বক্স