ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারের পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৮ ঘন্টা আগে
শেয়ারবাজারের পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে দরপতন এবং ইরানের হামলা বেড়ে যাওয়ার জন্য দলটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, নির্বাচনের আগে তিনি এ দুটি ঘটনারই পূর্বাভাস দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি ভবিষ্যদ্বাণী করেছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজারে ব্যাপক দরপতন হবে, যা হয়েছে। দ্বিতীয়ত, ইসলামী প্রজাতন্ত্র ইরান হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে, সেটিও ঘটেছে।’

ট্রাম্পের দাবি, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
      
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী’ মনে করেন। তবে তিনি বলেন, ‘আমি তা হতে দেব না।’

ট্রাম্পের অভিযোগ, তেলের দাম বাড়তি রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রচণ্ড লড়াই’ করেছে। তবে নির্বাচনের পর তেলের দাম ‘রেকর্ড পরিমাণ কমে গেছে’ বলে দাবি করেন তিনি।





কমেন্ট বক্স