ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। চার সদস্যের এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠকে বসে।

এসব ঘটনার ধারাবাহিকতায় সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী।

এর অংশ হিসেবেই এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।





কমেন্ট বক্স