২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানানো হয়। এরপর নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ শুরু করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকে ফল দেখতে পারবেন। এছাড়া পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।