ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

অনলাইন ডেস্ক
৫৮ মিনিট আগে
নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিহত করার লক্ষ্যে সংসদ সদস্য  মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রূপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে মতামত ব্যক্ত করেন।





কমেন্ট বক্স