ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

অনলাইন ডেস্ক
১৬ মিনিট আগে
মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
এতে বলা হয়, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।





কমেন্ট বক্স