১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনায় ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি এয়ারক্রাফট চাচ্ছেন এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে, নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।
এদিকে, জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল; জিয়ার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ।