ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ

অনলাইন ডেস্ক
২৩ মিনিট আগে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মজুরি বোর্ডের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ আলোচনার পর নতুন এই মজুরিকাঠামোয় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সম্মত হয়েছেন বলে জানা গেছে ।

কিছুক্ষণের মধ্যে সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
 
ব্রিফিংয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়।
 
তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি। এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।

তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন।
 
মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।





কমেন্ট বক্স