ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার একনেক সভায় উঠছে ১৪ প্রকল্প

অনলাইন ডেস্ক
৪৮ মিনিট আগে
বুধবার একনেক সভায় উঠছে ১৪ প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে ১৪টি প্রকল্প। এর মধ্যে নতুন চারটি এবং সংশোধিত ১০টি প্রকল্প রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেকের আলোচ্যসূচিতে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধন) এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।

স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্পও রয়েছে আলোচ্যসূচিতে। এগুলো হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন) এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।





কমেন্ট বক্স